রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে

প্রকাশ : 12 Mar 2025
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে

ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. বৃদ্ধি পেতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক : পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। আজ সন্ধ্যা ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৩৫%

আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ০৯ মিনিটে। এবং

আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ০৭ মিনিটে।


সম্পর্কিত খবর

;