ডেস্ক রিপোর্ট: ভবিষ্য্যতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ক্রেতাদের জন্য সম্প্রতি পরিবেশবান্ধব পচনশীল (বায়োডিগ্রেডেবল) ব্যাগ নিয়ে এসেছে অনার বাংলাদেশ। দেশে প্রথমবারের মতো কোনো স্মার্টফোন ব্র্যান্ড এ ধরনের উদ্যোগ নিলো। ব্যাগগুলো বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্সের (বিসিএসআইআর) সার্টিফিকেট অর্জন করেছে।
পচনশীল এই ব্যাগগুলো ডিন ভের্টো ও ইউনিভার্সাল লাইফ ভেরিফিকেশন সিস্টেমের (ইউএলভিএস) মতো আন্তর্জাতিক সনদও পেয়েছে। টিইউভি রাইনল্যান্ড গ্রুপের সার্টিফিকেশন বডি ডিন কের্টোর সাথে ডিন ভের্টোর এই সার্টিফিকেশন মার্ক সম্পর্কিত। ডিন কের্টো পচনশীল পণ্যের ক্ষেত্রে সনদ প্রদান করে। এ সনদ যাচাই করে জার্মান ইনস্টিটিউট ফর স্ট্যান্ডার্ডাইজেশন; এবং এটিকে মানদণ্ড উন্নয়ন প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করা হয়। আর ইউএলভিএস, আইএসও ১৪৮৫৫-১:২০১২ মানদণ্ড পূরণ করেছে এমন পণ্যের ক্ষেত্রেই এ সনদ প্রদান করা হয়।
ব্যাগগুলো পচনশীল উপাদান ব্যবহার করে এমনভাবে তৈরি করা হয়েছে যে ব্যবহারের পর এগুলো মাটিতে প্রাকৃতিকভাবেই মিশে যাবে। সবুজ বিশ্ব গড়ে তোলার প্রক্রিয়াকে আরও সামনের দিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অনার বাংলাদেশের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ বিষয়ে অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম বলেন, “গো গ্রিন, গো বিয়ন্ড মন্ত্রের পাশাপাশি, টেকসই উন্নয়ন আমাদের অন্যতম লক্ষ্য। সবার জন্য টেকসই আগামী নিশ্চিতে ক্রেতাদের পরিবেশ-সচেতন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে উজ্জীবিত করতে পেরে এবং তাদের জন্য পচনশীল ব্যাগ নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এ রকম ছোট ছোট পদক্ষেপই আমাদের পরিবেশে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।”
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments