জাবি প্রতিনিধি:প্রায় ৮ বছর পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তফসিল অনুযায়ী আগামী ১৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
২১ অক্টোবর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিনেট নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাময়িক ভোটার তালিকা প্রকাশ ২৪ সেপ্টেম্বর, সাময়িক ভোটার তালিকার ব্যাপারে আপত্তি দাখিলের শেষ সময় ২৬ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৭ সেপ্টেম্বর ২০২৩, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৪ অক্টোবর পর্যন্ত, বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ অক্টোবর বিকাল ৪ টা পর্যন্ত ও ৯ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এতে আরো বলা হয়, ১৬ অক্টোবর সকাল ৯.৩০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অফিসার ক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যাক্ট, ১৯৭৩-এর ১৯(১)(জে) ধারা অনুযায়ী সিনেট সদস্য হিসেবে ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন করা হয়ে থাকে। নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ ৩ বছর হলেও পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত সিনেটর হিসেবে বহাল থাকেন।এর আগে সর্বশেষ ২০১৫ সালের ১১ অক্টোবর সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments