স্টাফ রিপোটার: ফিলিস্তিনের গাজায় ইসরাইলী নির্বিচার বোমা হামলা, বর্বর হত্যাযজ্ঞ ও অমানবিক অবিরোধের প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আজ আজ ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানী ঢাকা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন, তোপখানা, প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শুরুর আগে বঙ্গবন্ধু এভিনিউয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, তথ্য গবেষণা সম্পাদক জুলফিকার মান্নান জামি, জাসদ নেতা হুমায়ুন সরদার, জাকির হোসেন, জাসদ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, যুগের পর যুগ ইসরায়েলি দখলদারিত্ব, গণহত্যা, বর্বরতা প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট, ইউরোপীয় দেশগুলি প্রমাণ করেছে তাদের মুখে মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীনতা কথা ভন্ডামি ছাড়া আর কিছুই নয়। তারা ফিলিস্তিনিদের জাতীয় মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের পরি জাসদের সমর্থণ পুনর্ব্যক্ত করেছেন। তারা বলেন, বেদখলকৃত ফিলিস্তিনি ভূমি থেকে ইসরায়েলির চলে যাও বা বিতাড়ন করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments