স্টাফ রিপোটার: মানসিক স্বাস্থ্য উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে কর্মশালার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা দফতর ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন।
রোববার (১৪ মে) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মানসিক স্বাস্থ্য উন্নয়নে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের মহাসচিব মোল্লা মো. আবু কাওসার। তিনি বলেন, দেশে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধ করতে এই কর্মশালা কার্যকর ভূমিকা পালন করবে।
ছাত্রদের সামনে মানসিক স্বাস্থ্য ও কল্যাণের ধারণা উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হক বলেন, টেকসই লক্ষ্যমাত্রা উন্নয়নের জন্য কেউ যাতে পিছিয়ে না পড়ে সেজন্য মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং এটা নিশ্চিত করার জন্য পেশাগত মনোবিজ্ঞানী তৈরিতে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ যথাযথ ভূমিকা পালন করবে।
বিশেষজ্ঞ মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান। তিনি বলেন, সবার ভাল থাকা নিশ্চিত করার জন্য নিজেদের মানসিকভাবে প্রফুল্ল থাকতে হবে এবং বিভিন্ন ডিভাইস যেমন মোবাইল, ল্যাপটপ এ সবের উপর নির্ভরশীলতা কমিয়ে একে অপরের সাথে গুণগত সময় ব্যয় করতে হবে।
ঢাবির হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রহিমের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের মহাসচিব মোল্লা মো. আবু কাওসার। হলের ছাত্রদের সামনে মানসিক স্বাস্থ্য ও কল্যাণের ধারণা উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হক। কর্মশালাটিতে বিশেষজ্ঞ হিসেবে মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, একই বিভাগের সহকারী অধ্যাপক মো. সেলিম হোসেন, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহনুর হোসেন, এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজহারুল ইসলাম ও ঢাকা আহসানিয়া মিশনের সিনিয়র সাইকোলজিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য রাখি গাঙ্গুলী। সমাপনী বক্তব্য রাখেন কর্মশালার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রহিম।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments