স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসুম সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুকে দেওয়া বক্তব্যে নুসরাত তাবাসুম উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে তিনি আর দলের সাংগঠনিক দায়িত্বে সক্রিয় থাকছেন না। তবে তিনি স্পষ্ট করেন, এটি ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে পরে বিস্তারিত জানাবেন।
তিনি লেখেন, এনসিপির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং দলের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দলের ভবিষ্যৎ কার্যক্রমের জন্য শুভকামনাও জানান।
নুসরাত তাবাসুমের এই ঘোষণাকে এনসিপির অভ্যন্তরীণ রাজনীতিতে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দলটির একাধিক নেতা ও নেত্রী সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানো বা ভিন্ন অবস্থানের কথা প্রকাশ করেছেন।
এরআগে এক এক করে নএসিপি থেকে সরে দাঁড়িয়েছে ডা. তাসনিম জারা, তাসনুভা জাবিন ও মনিরা শারমিন। নারী নেতৃত্বের পাশাপাশি সদ্য বিদায়ী উপদেষ্টা মহফুজ আলমও এনসিপিকে না করে দিয়েছেন।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ধারাবাহিক এসব সিদ্ধান্ত দলটির সাংগঠনিক ভবিষ্যৎ ও রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা তৈরি করছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments