জাবি প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার (২১ শে ফেব্রুয়ারী) ঠিক বারোটা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে প্রথমে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. শেখ মো. মনজুরুল হক, রেজিস্ট্রার রহিমা কানিজ, কোষাধ্যক্ষ রাশেদা আক্তার, প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, জাবি ছাত্রলীগসহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রশাসন ও বিভাগগুলো ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।
এসময়, তারা খালি পায়ে হাতে ফুল নিয়ে দীপ্ত কন্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ আলতাফ মাহমুদের সুরের সেই কালজয়ী গান গেয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন এবং সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শপথ নেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments