বকশীগঞ্জ প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমাড়পাড় গ্রাম থেকে অপহৃত এক কিশোরী(১৩)কে উদ্ধার করেছে বকশীগঞ্জ থানার পুলিশ। একই সাথে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে পুলিশ হেফাজতে নিয়েছে।
জানা যায়, কুড়িগ্রাম জেলার চিলমারি থানার পাটোয়ারি পূর্ব ইউনিয়নের তেতুলকান্দি গ্রামের দুলু মিয়ার ছেলে দুলাল মিয়া(৪৫) বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড় গ্রামে সিলিংয়ের কাজ করতেন।
কয়েক মাস কাজ করার পর ৮ মার্চ বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের বাক্কার শেখের কিশোরী কন্যা(১৩)কে অপহরণ করে রংপুর নিয়ে যায়। তাকে সহায়তা করেন চক্কাউরিয়া সীমারপাড় গ্রামের সামছুল হকের ছেলে মোস্তাফা(৪০) ও মোস্তফার স্ত্রী খুকু মনি(৩০)।
ঘটনার পর অপহৃত কিশোরীর বাবা বকশীগঞ্জ থানায় একটি জিডি করেন।
জিডির সূত্র ধরেই পুলিশ নানা কৌশলে অপহরণকারী দুলাল ও অপহৃত কিশোরীকে বকশীগঞ্জের সীমারপাড় গ্রামে ফিরিয়ে আনেন। পরে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। একই সময় অপহরণকারী দুলাল মিয়া ও সহায়তা কারী চরকাউরিয়া সীমারপাড় গ্রামের মোস্তাফা এবং মোস্তফার স্ত্রী খুকু মনিকে হেফাজতে নেয় পুলিশ।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান জানান, কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার মূলহোতা দুলাল মিয়াকেও আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments