কিস্তির টাকা না পেয়ে
রাহাদ সুমন,বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় ঋণের কিস্তির টাকার পরিবর্তে এনজিওকর্মীর ধরে নিয়ে যাওয়া সেই চীনা হাঁসটি অবশেষে চার দিন পর ফেরত পেয়েছেন গৃহবধূ হাফিজা বেগম। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে হাঁসটি ফেরত দেয় এনজিও কর্তৃপক্ষ। এ ঘটনায় অভিযুক্ত মাঠকর্মী ফিরোজ খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার দুপুরে টিএমএসএস এনজিওর গৌরনদী শাখার ম্যানেজার মো. রাজেক ইসলাম, ফিল্ড সুপারভাইজার মো. আরাফাত ও মো. সুজন মিয়া উপজেলার ফুল্লশ্রী গ্রামে গিয়ে গৃহবধূ হাফিজা খানমের হাতে হাঁসটি তুলে দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঋণের কিস্তির জন্য হাঁস ধরে নিয়ে যাওয়ার খবরটি পত্রিকায় প্রকাশের পর টিএমএসএস এনজিওর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি আমলে নেন। শনিবার সকালে এনজিওর বরিশাল বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা মো. মফিউর রহমান, মাদারীপুর জোনাল কর্মকর্তা মো. মিজানুর রহমান ও বরিশাল জোনাল কর্মকর্তা আবুল কালাম আজাদসহ চারজন কর্মকর্তা সরেজমিনে তদন্তে যান। তারা ভুক্তভোগী হাফিজা খানম, তার স্বামী মুরাদ হোসেন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তদন্তে ঘটনার সত্যতা মেলায় অভিযুক্ত মাঠকর্মী ফিরোজ খানকে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। তাকে গত ১১ ডিসেম্বর থেকেই সাময়িক বরখাস্ত দেখানো হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো. মুরাদ হোসেনের স্ত্রী হাফিজা খানম টিএমএসএস এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। গত ৯ ডিসেম্বর ঋণের শেষ কিস্তির ১৩২০ টাকা আদায় করতে যান মাঠকর্মী ফিরোজ খান। হাফিজা কিস্তি দিতে অপারগতা প্রকাশ করে পাশের বাড়ি চলে গেলে ফিরোজ খান ক্ষিপ্ত হয়ে উঠান থেকে একটি চীনা হাঁস ধরে নিয়ে যান। এ ঘটনায় ১১ ডিসেম্বর হাফিজা খানম হাঁসটি ফেরত চেয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।
হাঁসটি ফেরত পাওয়ার পর উচ্ছ্বসিত হাফিজা খানম বলেন, ‘আমার স্কুলপড়ুয়া মেয়ের শখের হাঁসটি ফেরত পেয়ে আমি ও আমার পরিবারের সবাই খুব খুশি। সংবাদ প্রকাশের কারণেই এটি সম্ভব হয়েছে।’
এ বিষয়ে টিএমএসএস এনজিওর গৌরনদী শাখার ম্যানেজার মো. রাজেক ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করেছেন। অভিযুক্ত মাঠকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা শনিবার দুপুরে ওই গৃহবধূর বাড়ি গিয়ে হাঁসটি ফেরত দিয়ে এসেছি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments