গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জিএম গোলাম মোস্তফাকেগ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ মে) রাতে তাকে নবীনবাগ থেকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি জাবেদ মাসুদ জানিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়, গত সোমবার দুপুরে সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) ১ম বর্ষের এক শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ করেন ছাত্রীটির মা।
ওসি জানান, ওই শিক্ষার্থীর মা মঙ্গলবার শিক্ষক গোলাম মোস্তফাকে আসামি করে সদর থানায় মামলাটি দায়ের করেন। মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে।
উল্লেখ, ইতোপূর্বে ওই শিক্ষকের বিরুদ্ধে নারীঘটিত নানা অভিযোগ থাকলেও লোক-লজ্জায় কেউ থানায় অভিযোগ করেনি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments