পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের দুইপক্ষের সদস্যদের মধ্যে হাতাহাতি হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) বেলা ১২টার দিকে রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাতাহাতি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হাতাহাতিতে দুজন আহত হন। তারা হলেন,আমিরুল ইসলাম (৩২) ও সাজ্জাদ হোসেন (৪৯)। তারা বাস মালিক সমিতির কর্মচারী। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এরা কোন পক্ষের সদস্য তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান,সড়ক পরিবহন গ্রুপের বর্তমান কমিটি বাতিল করে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধনে দাঁড়ান শ্রমিক নেতা রাকেশ গ্রুপের কিছু শ্রমিক। মানববন্ধন শেষে তাদের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল।
তাদের মানবন্ধন চলাকালে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ তার অনুসারীরা সেখানে উপস্থিত হন। তারা মানববন্ধনের ব্যানার টানাটানি শুরু করেন। তখন দুইপক্ষের শ্রমিকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। কয়েকজনকে ধাওয়াও দেওয়া হয়। ধস্তাধস্তিতে কয়েকজনের শার্ট ছিঁড়ে যায়। পরে দ্রুত পুলিশের একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য আলমাস খান বলেন, ‘সড়ক পরিবহন গ্রুপে বর্তমানে যে কমিটি রয়েছে, সেটা পুরোটাই আওয়ামীপন্থি। তাঁরা অবৈধভাবে সড়ক পরিবহন গ্রুপের অফিস দখল নিয়েছে। আমরা এ কমিটি চাই না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি চাই। এর আগ পর্যন্ত প্রশাসক নিয়োগ চাই। এ দাবিতে আমরা কর্মসূচি পালন করতে গেলে বর্তমান কমিটির সাধারণ সম্পাদকসহ তার অনুসারীরা আমদের ওপর হামলা করে।
সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বলেন, ‘ওদের হামলায় আমাদের কয়েকজন আহত হয়েছে। আমি নিজেও আহত হয়েছি। তারা আগে আমাদের ওপর হামলা করেছে।’
এবিষয়ে জানতে চাইলে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান,খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। বিকাল পর্যন্ত এ ব্যাপারে কোনপক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments