সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের নান্দিনাতে বালু ভর্তি ট্রাকের ধাক্কায় ডা. হাফিজুর রহমান(৩৮) নামে এক মেডিকেল কর্মকর্তা নিহত হয়েছেন।
৮ অক্টোবর রবিবার সকাল ১০টায়
নান্দিনা-জামালপুর সড়কের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ডা. হাফিজুর রহমান সদর উপজেলার নান্দিনা উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল কর্মকর্তা ছিলেন। তিনি জামালপুর উপজেলার মেষ্টা ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মোটরসাইকেলযোগে ডা. হাফিজুর রহমান তার কর্মস্থল নান্দিনা যাচ্ছিলেন। পথে জয়রামপুর এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় জনসাধারন ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন,মৃতদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments