সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোরে জুমার নামাজের সময় মোটরসাইকেল চুরির সময় জনতার হাতে ধরা পড়েছেন মোহনপুর উপজেলার এক যুবক। শুক্রবার (৪ জুলাই) দুপুরে সরনজাই ইউনিয়নের মুণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটেআটক যুবকের নাম লিটন হোসেন (২২)। তিনি মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের লালইচ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্ড মেম্বার জেকের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গোদাগাড়ী উপজেলার এক ব্যক্তি মসজিদের সামনে মোটরসাইকেল রেখে নামাজ পড়তে গেলে লিটন হোসেন সেটি চুরি করে পালানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে ধরে ফেলেন এবং গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ঘটনাস্থল তানোর থানার আওতাভুক্ত হলেও মোটরসাইকেলটির মালিক গোদাগাড়ী উপজেলার বাসিন্দা হওয়ায় বিষয়টি গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন বলেন, “এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments