আন্তর্জাতিক ডেস্ক: গত পাঁচদিনের সহিংসতায় দক্ষিণ আফ্রিকায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার দেশটির পুলিশ এ খবর জানিয়েছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত ৭২ জন প্রাণ হারিয়েছে। দোকানে লুটপাটের সময় পদদলিত হয়ে অনেকেই নিহত হয়েছে।
সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাদন্ডকে কেন্দ্র করে গত শুক্রবার থেকে দেশটিতে এ সহিংসতা শুরু হয়। আদালত অবমাননার দায়ে গত ৮ জুলাই থেকে জুমার ১৫ মাসের কারাজীবন শুরু হয়। দুর্নীতির তদন্তকারীদের তথ্য প্রমাণ দিয়ে সহযোগিতা না করায় তাকে এ দন্ড দেয় আদালত। প্রথমে তিনি আত্মসমর্পণে অস্বীকৃতি জানালে গ্রেফতারের সময়সীমা বেঁধে দেয় দেশটির সাংবিধানিক আদালত। পরে অবশ্য জুমা ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন।
জ্যাকব জুমা তার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন। তবে নানা নাটকীয়তা শেষে ৭৯ বছর বয়সী এই নেতা আত্মসমর্পণ করেন।
এদিকে, দক্ষিণ আফ্রিকার পুলিশ আরো জানিয়েছে, দাঙ্গা উস্কে দেয়ার ঘটনায় সন্দেহভাজন ১২ জনকে চিহ্নিত করেছে তারা। এছাড়া এখন পর্যন্ত এক হাজার ২৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলছেন, ১৯৯০ সালের পর সবচেয়ে ভয়াবহ সহিংসতার সাক্ষী হলো তার দেশ। প্রধান প্রধান শহর এবং বাণিজ্য কেন্দ্রগুলোতে ব্যাপক লুটপাট চালানো হয়েছে। এ থেকে বাদ যায়নি কুয়াজুলু-নাতাল এবং গাউতেং প্রদেশের ছোট ছোট শহরগুলোও।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments