ডেস্ক রিপাের্ট: আজ ২৯ মার্চ ২০২৪ বিকাল ৪ টায় আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালনের কর্মসূচি গ্রহণের লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) দোহার উপজেলা শাখা, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ দোহার উপজেলা শাখা, দোহার উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও দোহার উপজেলা স'মিল শ্রমিক ইউনিয়নের যৌথসভা দোহার উপজেলার সুতারপাড়ায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আবুল কাইউম ও পরিচালনা করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) দোহার উপজেলা কমিটির সভাপতি মাহমুদ নাহিদ কাজী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুল ইসলাম টিটু ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট বেলায়েত হোসেন নয়ন। বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) দোহার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান উদ্যম, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ দোহার উপজেলা কমিটির আহ্বায়ক জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) দোহার উপজেলা কমিটির সহ-সভাপতি কাজল সুত্রধর, সহ-সভাপতি মোঃ ইকলাস সিকদার, দপ্তর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুল্লাহ খান, মহিলা বিষয়ক সম্পাদক বিশিষ্ট নাট্য অভিনেত্রী তাহমিনা মুনা, সাংস্কৃতিক সম্পাদক গীতিকার নোমান বিবাগী , ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ দোহার উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম, সদস্য আনোয়ার হোসেন, মোঃ জমির উদ্দিন, দোহার উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হিরন মাদবর, দপ্তর সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, সদস্য মোহাম্মদ শিজু, দোহার উপজেলা স'মিল শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মোঃ লিয়াকত, ছাত্র প্রতিনিধি মোঃ কায়েফ কাজী, উজান গণ গ্রন্থাগারে সভাপতি মোঃ রাকিবুল ইসলাম তালুকদার, হোটেল শ্রমিক মোঃ সোহেল রানা, সার্ভেয়ার মোঃ নজরুল ইসলাম প্রমুখ। সভায় মহান মে দিবস যথাযথভাবে পালন করতে মশিউর রহমান উদ্যমকে আহ্বায়ক, কাজল সুত্রধর, মাহমুদ নাহিদ কাজী, গীতিকার নোমান বিবাগী, আবুল কাইউম ও মোঃ রাকিবুল ইসলাম তালুকদারকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট দোহার উপজেলা মহান মে দিবস পালন কমিটি ঘোষণা করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments