স্টাফ রিপোটার: ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, এদেশ আমাদের সকলের। আমরা কোনো সম্প্রদায়কে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে ভাবি না। সকলেই এদেশের নাগরিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সকল সম্প্রদায়ের মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই সকল সম্প্রদায়ের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় সিদ্ধেশ্বরী কালী মন্দিরে সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদ আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আয়োজিত অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নভাবে উদ্যাপনে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা বিধানে পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োজিত করা হয়েছে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতাকে অন্যতম মূলনীতি হিসেবে সন্নিবেশিত করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, একটি গোষ্ঠী দেশে সাম্প্রদায়িক হানাহানি উসকে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়। তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ হতে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।
সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী সুব্রত পালের সভাপতিত্বে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা শ্রী কাজল দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহসভাপতি শ্রী জয়ন্ত কুমার দেব, সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী পরিণীতা সরকার ও সিদ্ধেশ্বরী সার্বজনীন কালী মন্দিরের সেবায়েত শেখর গোস্বামী।
অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদের পক্ষ হতে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments