দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষে হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা মইনুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মইনুল ইসলাম দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও একই ইউনিয়নের বালিরদিয়াড় পশ্চিমপাড়া গ্রামের কাজী প্রামানিকের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ৮ আগষ্ট রাত ৯টার দিকে বালিরদিয়াড় পশ্চিমপাড়া গ্রামে স্থানীয় আধিপত্য ও পূর্ব বিরোধ নিয়ে আলম মোল্লা অর্থাৎ ঘোষ পক্ষের লোকজনের সাথে মইনুল ইসলামের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ঘোষ পক্ষের লোকজন ধারাল অস্ত্র দিয়ে মইনুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম ও তার একটি হাত কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। পরে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা মইনুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ১২দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান।
দৌলতপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা মইনুল ইসলাম প্রতিপক্ষের হামলায় নিহত হওয়ার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, হামলার ঘটনার পর পরই থানায় মামলা হয়েছে। তবে কেউ গ্রেফতার হয়নি। আসামি গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। নিহতের লাশ ঢাকায় ময়নাতদন্ত শেষে দৌলতপুরে নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ মোতয়েন রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments