স্টাফ রিপোটার : জাতীয় পার্টি থেকে সকল পদ ও পদবি থেকে অব্যাহতি পাওয়া মসিউর রহমান রাঙার কুশপুত্তলিকা দাহ করেছে জাতীয় পার্টির নেতা-কর্মীরা। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় পার্টি মহানগর উত্তর এর আয়োজনে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের পরে নেতা-কর্মীরা মসিউর রহমান রাঙার কুশপুত্তলিকা জুতাপেটা ও পদদলিত করে আগুন ধরিয়ে দেয়। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়। এসময় তারা মসিউর রহমান রাঙার অশালীন, কুরুচিপূর্ণ ও অমার্জিত বক্তৃতার জন্য রাঙাকে প্রতিহত করার শ্লোগান দেয়।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জাতীয় পার্টির নেতা-কর্মীরা মসিউর রহমান রাঙাকে প্রতিহত করার ঘোষণা দেন। তারা বলেন, যেখানেই মসিউর রহমান রাঙা, সেখানেই প্রতিহত করা হবে তাকে। নেতা-কর্মীরা বলেন, কুকুর পাগল হয়ে মানুষকে কামড়ে দিলে, পাগলা কুকুড়কে কামড় দেয়া যায় না কিন্তু পাগলা কুকুরকে পিটিয়ে শায়েস্তা করতে জানে জাতীয় পার্টির নেতা-কর্মীরা। তারা বলেন, রাস্তা থেকে তুলে এনে রাঙাকে এমপি-মন্ত্রী বানিয়েছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। কিন্তু ব্যক্তিগত স্বার্থের জন্য আজীবন মসিউর রহমান রাঙা সরকারের দালালি করতে গিয়ে জাতীয় পার্টির বিপক্ষে অবস্থান নিয়েছে। যারা জাতীয় পার্টির সাথে বেঈমানী করেছে সবাই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। মসিউর রহমান রাঙাও জাতীয় পার্টির সাথে বেঈমানী করে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হলো। জাতীয় পার্টির সাথে বেঈমানী করে রংপুরেও ঘৃনার পাত্রে পরিণত হয়েছে মসিউর রহমান রাঙা। নেতা-কর্মীরা বক্তৃতায় আরো বলেন, রাঙার মত যারাই দালালি করবে, তারাই রাজপথে গণধোলাই খাবে।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা বলেন, যখনই জাতীয় পার্টি ঘুরে দাঁড়ায়, তখনই জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। তিনি বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এর নেতৃত্বে জাতীয় পার্টি এখন দেশ ও দেশের মানুষের স্বার্থে কথা বলছেন। জাতীয় পার্টি দেশের মানুষের আস্থা অর্জন করেছে। এ কারনেই, একটি কুচক্রি মহল জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। যারা দালালি করবে, জাতীয় পার্টিতে তাদের জায়গা হবে না। জাতীয় পার্টির নেতা-কর্মীরা কারো ষড়যন্ত্রে বিভ্রান্ত হবে না।
সভাপতির বক্তৃতায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক সফিকুল ইসলাম সেন্টু বলেন, মসিউর রহমান রাঙাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। রাঙা প্রকাশ্যে ক্ষমা না চাইলে, তাকে উপযুক্ত শিক্ষা দেয়া হবে। তিনি বলেন, মসিউর রহমান রাঙা যে ভাষায় বক্তৃতা করেছেন তা আমাদের রুচিতে বাঁধে। কিন্তু জাতীয় পার্টির নেতা-কর্মীরা নোংড়ামীর জবাব দিতে জানে। জাতীয় পার্টিতে থেকে কেউ দালালি করলে সে কখনোই ক্ষমা পাবে না। তিনি বলেন, জনবন্ধু জিএম কাদের এর নেতৃত্বে জাতীয় পার্টি নেতা-কর্মীরা এখন ঐক্যবদ্ধ। ষড়যন্ত্রকারীরা ব্যার্থ হয়ে, গণধোলাই এর শিকার হবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments