ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে হাসপাতালে সড়কের যাত্রী ছাউনির সন্নিকটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ ২জন তরুণ নিহত হয়েছে।
নিহতরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজয়নগর গ্রামের সিয়াম হোসেন (১৭) ও আব্দুর রশীদ (১৮)।
ভেড়ামারা থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে হাসপাতাল সড়কের শেষ প্রান্ত যাত্রী ছাউনির নিকটে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের দুই আরোহী মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থলেই সিয়াম একজন নিহত ও অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। তবে ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান বলেন, ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ১জন ও হাসপাতালে অপরজনের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার মর্গে পাঠানো হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments