ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে জিহাদ (৩২) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বিকেল সোয়া ৩টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরআগে দুপুর ১টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই এলাকার মালেক মিয়ার ছেলে। এই ঘটনায় মালু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কাশিনগরের প্রভাবশালী মাদক ব্যবসায়ী ইব্রাহিম মিয়ার মেয়ে নিপা আক্তারকে বিয়ে করেন একই এলাকার মালু মিয়ার ছেলে প্রবাসী সেলিম মিয়া। সম্প্রতি নিপার সাথে তার স্বামীর মনোমালিন্য চলছিল। এই নিয়ে দুই পরিবারের মাঝে দ্বন্দ্ব চলে আসছিল। গত সোমবার (১৪জুন) প্রবাসে থাকা সেলিমের সাথে মুঠোফোনে স্ত্রী নিপার কথা কাটাকাটি হয়। তর্কবিতর্ক চলাকালে সেলিম তার স্ত্রী নিপাকে বলে, তোমার বাবা মাদক ব্যবসায়ী'। একথা নিপা তার বাবা ইব্রাহীমকে জানালে তার লোকজন শ্বশুর বাড়িতে গিয়ে হামলা করে ভাংচুর। মঙ্গলবার সকালে ইব্রাহীমের লোকজনকে স্থানীয় বাজারে পেয়ে মালু মিয়ার লোকজনের উপর হামলা করে। এনিয়ে গ্রামের সড়কে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইব্রাহীমের পক্ষের জিহাদ মিয়া ছুরিকাঘত হলে তাকে উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে বিকেল সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন। বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মালু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের রাখা আছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments