ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানার একটি কক্ষের জানালার গ্রীল ভেঙ্গে পালিয়ে যাওয়া সেই আসামী মো. আরজু মিয়া (২৪) ফের পুলিশের জালে ধরা পড়েছে। পালিয়ে যাওয়ার পর থেকে সে নিজ এলাকায় ঘুরে বেড়াচ্ছিলো। ধারণা ছিলো, হাতে ফোন না থাকায় পুলিশ তাকে খোঁজে পাবে না।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকালে ধরখার ফাঁড়ি পুলিশ চার কেজি গাঁজাসহ কসবা উপজেলার বিনাউটির আরজু মিয়াকে আখাউড়ার ধরখার থেকে গ্রেপ্তার করে। বেলা সাড়ে ১১টার দিকে তাকে আখাউড়া থানায় হস্থান্তর করে মামলা দায়ের করা হয়। দুপুরের দিকে সে থানার একটি কক্ষের জানালার গ্রীল ভেঙ্গে পালিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে পুলিশ তাৎক্ষনিকভাবে তাকে গ্রেপ্তারে অভিযান চালায়। বুধবার ভোরে বিনাউটি এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাৎক্ষনিকভাবে তাকে আখাউড়া থানায় নিয়ে আসা হয়। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়।
আরজু মিয়া পালিয়ে যাওয়ার ঘটনায় ওই সময়ে দায়িত্বরত কর্মকর্তা এস.আই নিজাম উদ্দিন ও কনস্টেবল জোৎস্না বেগমকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে। তবে জানালার গ্রীল ভাঙা নিয়ে পুলিশের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। আরজু মিয়া কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নূরুল হকের ছেলে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন বলেন, পালিয়ে যাওয়া আসামীর মোবাইল ফোনটি পুলিশের হেফাজতে ছিলো। যে কারণে সে ধারণা করছিলো পুলিশ তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারবে না। এ অবস্থায় বিনাউটি এলাকায় সে অবস্থান নেয়। বিভিন্ন সূত্রের ভিত্তিতে তাকে ফের গ্রেপ্তার করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments