রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রায়েরহাট ব্রিজের রেলিংয়ে ধাক্কায় মো. সাগর (৩০) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ সময় নিহতের চাচি ঝিলিক বেগম গুরুতর আহত হন। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাগর বেসরকারি একটি মোবাইলফোন কোম্পানির কর্মী বলে জানা গেছে। তার বাড়ি ঝালককাঠির গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের কাঁচাবালিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে মোটরসাইকেলটি ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রেলিংয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা সাগর ও তার চাচি গুরুতর আহত হন। তারা ওই সময় বানারীপাড়ায় আসছিলেন। গুরুতর আহত অবস্থায়তাদের উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাদের। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments