স্টাফ রিপোর্টার: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ দুই জনকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ। ডিএমপি উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ কামাল ওরফে বাবুল আকন্দ (৩৭) ও মোঃ সাজিম (৩১)।
সোমবার (৪ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় কামরাঙ্গীরচর থানাধীন কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে থানার একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কামরাঙ্গীরচর থানাধীন কলেজ রোড এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে কামাল ওরফে বাবুল আকন্দ ও সাজিমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে একটি .৩২ বোরের রিভলবার, দুই রাউন্ড গুলি ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments