মো.পাভেল ইসলাম, রাজশাহী: রাজশাহীতে হেরোইন পাচারের সময় নূর নবী নামের পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোদাগাড়ীর রেলগেট মোড় থেকে তাকে গ্রেপ্তার করে।
এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা।গ্রেপ্তারকৃত নূর নবী রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানায় কর্মরত। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারেংপুর পুলিশপাড়া মহল্লায়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলার তিন আসামির মধ্যে একজন পুলিশ সদস্য। গ্রেপ্তারকৃত ওই পুলিশ সদস্য আরএমপির চন্দ্রিমা থানায় কর্মরত।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান আলী জানান, পুলিশ সদস্য নূর নবী সাত দিনের ছুটিতে গোদাগাড়ীতে গিয়েছিলেন। সেখানে হেরোইনসহ গ্রেপ্তার হয়েছেন বলে শুনেছি।
পুলিশের একাধিক সূত্র জানায়, ডিবি) একটি দল শনিবার দিবাগত রাতে গোদাগাড়ীর রেলগেট মোড় থেকে নূর নবীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিঠুন আলী (৩২) ও রবিউল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আরও ৫০০ গ্রাম হেরোইন জব্দ হয়। ঘটনা জানাজানির পর পুলিশ সদস্য নূর নবীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে এ বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্দ্ধতন কোনো কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments