ডেস্ক রিপোর্ট: ব্রাজিলিয়ান ফুটবলের কিংবদন্তী পেলেকে আবারো সাও পাওলোর আলবার্ট আইনেস্টাইন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউই) নেয়া হয়েছে । দুদিন আগেই কোলন টিউমারের অস্ত্রোপচার থেকে সুস্থ হয়ে হাসপাতালের ছাড়পত্র নিয়ে ৮০ বছর বয়সী পেলে বাড়িতে ফিরেছিলেন।
হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে শুক্রবার হঠাৎ করেই পেলের শ্বাস প্রশ্বাসে কিছুটা সমস্যা দেখা দেয়ায় আবারো তাকে আইসিউইতে স্থানান্তর করা হয়েছে। যদিও পরবর্তীতে তার অবস্থা স্থিতিশীল হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে। স্বাস্থ্য পর্যবেক্ষনে রাখতেই তাকে আইসিউইতে নেয়া হয়েছে।
অস্ত্রোপচারের পরও আইসিইউতে ছিলেন পেলে। তিনবারের বিশ্বকাপ জয়ী পেলের মেয়ে কেলি সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে সকলকে আশ্বস্ত করেছেন। পেলের সঙ্গে তোলা ছবি আপলোড করে ইন্সটাগ্রামে কেলি লিখেছেন, বিশ্বব্যাপী অনেকেই আমার বাবার অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় আছেন। তাদের আর অস্থিরতার মধ্যে রাখতে চাই না। তিনি স্বাভাবিক আছেন। স্বাভাবিকভাবেই সেরে উঠছেন। এই বয়সে এ ধরনের একটি অস্ত্রোপচারের পর শারিরীক সমস্যা হওয়াটা স্বাভাবিক।
বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী দলের গর্বিত সদস্য ছিলেন পেলে। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে তিনি ব্রাজিলের জার্সি গায়ে বিশ্বকাপ শিরোপা জেতার কৃতিত্ব দেখান। ব্রাজিলের হয়ে তিন বার বিশ্বকাপ জয়ের পাশাপাশি সেলেসাওদের হয়ে ৯২ ম্যাচ খেলে ৭৭টি গোল করেছেন ।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments