ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারের মতো জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক সম্প্রতি মানবাধিকার সংগঠন ও আইনজীবীদের গভীর নজরদারির মুখে পড়েছে। এমন পরিস্থিতির মধ্যে অ্যাপ কর্তৃপক্ষ জানাল নতুন খবর। তারা অ্যাপের আধেয়’তে (কন্টেন্ট) বয়সগত কিছু পরিবর্তন আনতে যাচ্ছে।
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগেজেটের খবরে বলা হয়েছে, নতুন নিয়মের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে কোম্পানি বলছে, তাদের এই উদ্যোগের লক্ষ্য তরুণদের পূর্ণবয়স্ক আধেয় (অ্যাডাল্ট কনটেন্ট) থেকে রক্ষা করা।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল শুনানিতে কোম্পানির জননীতি বিষয়ক সহসভাপতি জানিয়েছেন, বয়সের ভিত্তিতে আধেয় উপভোগ নিয়ে তারা নতুনভাবে কাজ করছেন। এই কথার অর্থ— টিকটকের ভোক্তারা নিজস্ব বয়স অনুযায়ী আধেয় দেখতে পাবেন।
টিকটকের বৈশ্বিক নীতি বিষয়ক প্রধান ট্রেসি এলিজাবেথ বলেন, যখন পুরো পদ্ধতি যাত্রা শুরু করবে তখন অ্যাডাল্ট কনটেন্টগুলো শিশু-কিশোরদের জন্য নিষিদ্ধ করা হবে। যে আধেয়গুলো তুলনামূলক কম পরিপক্ক টিকটকের ভোক্তারা নিজস্ব সুবিধা অনুযায়ী সেগুলো দেখতে পারবেন কিংবা পরিত্যাগ করতে পারবেন।
যদিও আধেয়’র পরিপক্কতার মাত্রা কিভাবে পরিমাপ করা হবে এলিজাবেথ এ নিয়ে বিস্তারিত বলেননি। তবে তাদের নিয়মগুলো চলচ্চিত্র, টেলিভিশনের নিয়মের মতোই হবে বলে জানান তিনি। টিকটকের এই নীতি প্রণেতা বলেন, পরিবারগুলো শিশুদের জন্য টিকটকের আধেয় নিয়ন্ত্রণ করতে পারবে। পৃথকভাবে ভিডিও তৈরিকারীদের জন্যও নিয়ম করা হবে। তাদের তৈরিকৃত ভিডিও কোন বয়সিদের জন্য উপযুক্ত সেটা বাছাই করার অপশন থাকবে।-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ড ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্মোচন ...
ডেস্ক রিপোর্ট: অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক৮ প্রো। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ -এ ডিভাইসটি উন ...
ডেস্ক রিপোর্টঃ স্মার্টফোন ব্যবহারকারীরা বছরের পর বছর ধরে পাওয়ার ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে ছিলেন, যেখানে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারকে আদর্শ ধরা হতো। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে যথেষ্ট মনে হলেও, এর চে ...
সব মন্তব্য
No Comments