ডেস্ক রিপোর্ট: এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বর-২০২৪ এর বেতন এখন পর্যন্ত অধিকাংশ শিক্ষকের একাউন্টে স্থানান্তর না হওয়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি'র কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লব।
নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন, ইএফটির মাধ্যমে এখন পর্যন্ত একাউন্টে টাকা স্থানান্তর না হওয়ায় তীব্র অর্থ সংকটে পড়েছে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীগণ। এতে করে সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়েছে। ইএফটির জটিলতার অজুহাতে শিক্ষকদের বেতন বিলম্ব খুবই দুঃখজনক ব্যাপার। শিক্ষক-কর্মচারীগণ মানবেতর জীবন যাপন করছে। এতে করে শিক্ষকরা ক্ষুব্ধ।
মন্ত্রণালয় শিক্ষকদের কাগজপত্রের ত্রুটির বিষয়টি সামনে এনে বেতন ছাড়ে বিলম্ব করছে। যা একধরনের প্রহসন। যদি কাগজপত্র নীরিক্ষণ ও সংশোধনের বিষয়টিতে প্রথম গুরুত্ব দেয়া হয়ে থাকে তাহলে ইএফটি প্রক্রিয়ার আগে সে কাজটি করা উচিৎ ছিলো। ফলে এ ধরনের জটিলতায় পড়তে হতো না।
নেতৃবৃন্দ আরও বলেন, এমপিও সংক্রান্ত জটিলতার সমাধানের পাশাপাশি বেতন চলমান রাখা উচিৎ।
অতিসত্ত্বর লাখ লাখ শিক্ষক-কর্মচারীদের অর্থ সংকট লাঘবে বেতন ছাড় দেয়ার জন্য মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments