স্টাফ রিপোটার: সমাবেশের জন্য কারো অনুমতিটা বিষয় নয়, দেশের নাগরিকগণ যেখানে দাঁড়াবেন সেখানেই সমাবেশ হবে, বলেছেন-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের ইচ্ছানুযায়ীই হতে হবে সবকিছু।
তিনি আজ ২৭ নভেম্বর বিকেল ৩ টায় নয়াপল্টনস্থ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র কার্যালয়ের ভাসানী মিলনায়তনে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য দিচ্ছিলেন। এ সময় তিনি আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করার জন্য ঢাকাবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, এই সমাবেশ দ্রব্যমূল্য কমানোর সমাবেশ, এই সমাবেশ বিদ্যুতের লোড শেডিং এবং অব্যবস্থাপনার প্রতিবাদে সমাবেশ, এই সমাবেশ আপনার ভোটাধিকার পুণ:প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ, সর্বোপরি এই সমাবেশ আমাদের গণতন্ত্রের মাতা ও মানুষের আশা-আকাঙ্খা এবং আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশ।
সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ যেকোন মূল্যে সফল করবো। তিনি বলেন, সমাবেশ সফল ও নির্বিঘ্নে করতে যা যা করা দরকার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি তাই করবে।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকার নাগরিকদের তাদের সমস্যার সমাধানের দাবীতে ডাকা এই সমাবেশে ঐক্যবদ্ধভাবে যোগ দেয়ার আহবান জানিয়ে বলেন, সকলের অংশগ্রহণে এই গণসমাবেশটি জনসমুদ্রে রুপ নিবে।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে যুগ্ম আহবায়ক নবীউল্লাহ নবী, ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আ. ন. ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবিন, লিটন মাহমুদ, এস. কে সিকান্দার কাদির সহ মহানগর নেতৃবৃন্দ, থানা বিএনপি’র সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড সমূহের সভাপতি/আহবায়ক/সাধারণ সম্পাদক/সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।
আগামী ১০ ডিসেম্বরের বিভাগীয় গণসমাবেশ সফল করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কয়েকটি উপ-কমিটি গঠন করেছে।
মহানগর সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আহবায়ক এবং আ. ন. ম সাইফুল ইসলামকে সদস্য সচিব করে আপ্যায়ন উপ-কমিটি, নবীউল্লাহ নবীকে আহবায়ক এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে সদস্য সচিব করে অভ্যর্থনা উপ-কমিটি, ইউনুস মৃধাকে আহবায়ক এবং লিটন মাহমুদকে সদস্য সচিব করে শৃঙ্খলা উপ-কমিটি, তানভীর আহমেদ রবিনকে আহবায়ক এবং ফরহাদ হোসেনকে সদস্য সচিব করে প্রচার উপ-কমিটি এবং মোশাররফ হোসেন খোকনকে আহবায়ক এবং সাইদুর রহমান মিন্টুকে সদস্য সচিব করে দপ্তর-মিডিয়া ও যোগাযোগ উপ-কমিটি গঠন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments