মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহীঃ পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে শুরু করেছেন সাধারণ মানুষ। ইতোমধ্যে ট্রেনের ফিরতি টিকিটও বিক্রি শুরু হয়েছে।
তবে কাঙ্খিত এই টিকিট নিতে রাজশাহী রেলস্টেশনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে । বুধবার (৪ মে) অনলাইন ও কাউন্টারে ৭ ও ৮ মে’র টিকিট বিক্রি হচ্ছে । যাত্রীদের অভিযোগ বেশি ভাবে অনলাইন নিয়ে। তারা বলছেন অনলাইন শুধু নামেই কামে নয়। ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্খিত টিকিট। আবার কেউ কাঙ্খিত টিকিট পেয়ে বেশ খুশি।
এক টিকিট প্রত্যাশী বলেন, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি দুপুর সাড়ে ১২ টার দিকে কাঙ্খিত টিকিট পেয়ে বেশ ভালো লাগছে ।
আসিকুর রহমান জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে রয়েছি। লাইন যেন মনে হচ্ছে এগোচ্ছে না । কাউন্টারের ভেতর থেকে বলা হচ্ছে সার্ভার জটিলতায় দেরী হচ্ছে। টিকিট আদও পাব কিনা তারও কোন নিশ্চয়তা নেই।
মনোয়ারা বেগম নামে একজন জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়েও ভাগ্যে একটি টিকিট জোটেনি। তাহলে কি টিকিট কালোবাজারি হচ্ছে? তবে দীর্ঘ লাইন এবং টিকিট না পাওয়ার অভিযোগ কে উড়িয়ে দিলেন।
এবিষয়ে জানতে চাইলে পশ্চিম রেলেওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। তিনি বলেন, শৃঙ্খলাবদ্ধভাবে টিকিট প্রত্যাশীদের টিকিট দেওয়া হচ্ছে। এ কারণে কিছুটা ভিড় লক্ষ করা যাচ্ছে। এখন পর্যন্ত লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট পায়নি এমন অভিযোগ আমার কাছে নেই।
সার্ভার জটিলতার কারণে কি টিকিট প্রত্যাশীদের লম্বা লাইন? এমন প্রশ্নের উত্তরে অসীম কুমার আরো বলেন, এখন পর্যন্ত সার্ভারে কোন ত্রুটি ধরা পড়েনি। দেরীটা মূলত হচ্ছে যাদের টিকিট দেওয়া হচ্ছে তাদের নিজস্ব এনআইডি চেক করার পর কাউন্টার থেকে টিকিট দেয়া হচ্ছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments