পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: ওয়াই.এম. স্পোর্টি ক্লাব, রাজশাহীর গৌরব ও ঐতিহ্যের শতবর্ষপূর্তি উৎসব উদযাপন করা হয়েছে।
শুক্রবার বেলা ১২টায় তালাইমারী রাণীনগর শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন,অতীতে ক্লাবগুলো থেকে খেলাধূলা সহ বিভিন্ন বিষয় চর্চা করা হতো। তবে পৃষ্ঠপোষকতার অভাবে অনেক কর্মকাণ্ড সীমিত করতে বাধ্য হয়। সিটি কর্পোরেশনের নানাবিধ কর্মকাণ্ডের মধ্যে ক্রীড়া সংগঠন ও ক্লাবগুলোতে সহযোগিতা করা অন্যতম একটি কাজ। রাজশাহী সিটি কর্পোরেশনের ক্রিকেট একাডেমি,ফুটবল একাডেমিতে আর্থিক সহযোগিতা করে আসছি,এটি অব্যাহত রাখা হবে।
তিনি আরো বলেন,যুব সমাজকে সঠিকপথে পরিচলনা করা,মাদক থেকে দূরে রাখতে খেলাধূলা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। যুব সমাজকে মাঠমুখী করতে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ক্রিকেট,ফুটবল,হকি,ভলিবল ইত্যাদি খেলাধূলা পর্যায়ক্রমে আয়োজন করা হবে। ২০২৪ থেকে শুরু করে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন আগামীতে চলমান থাকবে।
ওয়াই.এম.স্পোর্টি ক্লাব শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাদী,বিশিষ্ট ক্রীড়াবিদ মোশারফ হোসেন,রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, কবিকুঞ্জের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, বিশিষ্ট ক্রীড়াবিদ মো.খায়রুল আনাম,বিশিষ্ট শিল্পপতি মো. হাসেন আলী,ওয়াই.এম.স্পোর্টি ক্লাব এর সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহসানুল হক পিন্টু,২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ আল মাহমুদ লুকেন,২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়াই.এম. স্পোর্টি ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ মাস্টার। শুভেচ্ছা জ্ঞাপন করেন ওয়াই.এম. স্পোর্টি ক্লাব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম ফিকশন। সঞ্চালনা করেন উদযাপন কমিটির অর্থ সচিব অধ্যাপক সাইফুল ইসলাম চুনি ও মুক্তিযুদ্ধ ৭১, রাজশাহী মহানগর সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আব্দুল হাদী,বিশিষ্ট ক্রীড়াবিদ মোশারফ হোসেন,বিশিষ্ট ক্রীড়াবিদ মো.খায়রুল আনাম,বিশিষ্ট ক্রীড়াবিদ মো.হাফিজুল হক হ্যাপিকে ক্লাবের পক্ষ থেকে গুণিজন সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত গুণিজনদের হাতে সম্মানা স্মারক তুলে দেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এর আগে ওয়াই.এম. স্পোর্টি ক্লাবের শতবর্ষপূর্তি উৎসব উপলক্ষ্যে সকালে জাতীয় ও ক্লাব পতাকা উত্তোলন এবং শহীদ মিনার শহীদ চত্বর-৭১ এ পুষ্পিত শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments