সাবেক মন্ত্রী দিপু মনিকে ৪ দিন, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ের ৫ দিনের রিমান্ড

প্রকাশ : 20 Aug 2024
সাবেক মন্ত্রী দিপু মনিকে ৪ দিন, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ের ৫ দিনের রিমান্ড

ডেস্ক রিপোর্ট: আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ড. দিপু মনিকে ৪ দিন এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।মঙ্গলবার (২০ আগষ্ট) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এই আদেশ দেন।


সাবেক মন্ত্রী ড. দিপু মনিকে সোমবার ( ১৯ আগষ্ট) রাতে রাজধানী বারিধারা এলাকা থেকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে চাঁদপুর ও ঢাকায় মোহাম্মদপুর থানায় মামলা রয়েছে।

এছাড়া সাবকে উপমন্ত্রী আরিফ খান জয়কে সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

গত ১৯ জুলাই বিকেলে ঢাকার বসিলায় কোটা আন্দোলনের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে আবু সায়েদ নামে এক ব্যাক্তি নিহত হয়।

এই হত্যার গটনায় ১৩ আগষ্ট ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এম এ আমীর হামজা নামে এক ব্যাক্তি আবু সায়েদ হত্যা মামলা করেন।মামলায় শেখ হাসিনাসহ ৭ জনকে আসামী করা হয়।পরে মোহাম্মদপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করতে আদালত নির্দেশ দেন।

সম্পর্কিত খবর

;