উজিরপুর ( বরিশাল) প্রতিনিধি: ব্যাপক আয়োজনে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার বড়াকোঠা ইউনিয়ন ডিগ্রী কলেজ মাঠে ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ শাহ আলম হাওলাদার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কামাল এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বরিশাল ১ ও ২ সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। উক্ত অনুুষ্ঠানের উদ্বোধন করেন উজিরপুর আ’লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, বিশেষ অতিথির বক্তৃতা রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহ আলম, আ’লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মুহম্মদ আনিসুর রহমান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উজিরপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক, উজিরপুর পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাডঃ সালাউদ্দিন শিপু, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান এ্যাড: সহিদুল ইসলাম মৃধা প্রমুখ। প্রথম অধিবেশন শেষে বিকাল ৪ টায় দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ন আ’লীগের সভাপতি পদে মোঃ শাহ আলম হাওলাদার, মিজানুর রহমান কামাল, হারুন অর রশিদ, সাইফুল ইসলাম, খোকন হাওলাদার, আঃ রব ডাকুয়া, সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম হেলাল, সহিদুল ইসলাম, মোশারেফ হোসেন মল্লিক, লিটন বেপারী, মিজানুর রহমান হিরু, আঃ আলিম চকলেট। উজিরপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী জানান বড়াকোঠা ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ওয়ার্ড ও ইউনিয়ন কাউন্সিলদের উপস্থিতে সভাপতি ও সম্পাদক পদে প্রস্তাব গ্রহণ করা হয়। সভাপতি পদে ৬ জন, সাধারন সম্পাদক পদে ৬ জনের নাম প্রস্তাব হয়। পরবর্তীতে কমিটি ঘোষনা করা হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments