মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী : উন্নয়নের ছোঁয়া লাগেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী নগরীতে আর অবশিষ্ট নেই বলে জানিয়েছেন,শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও রাজশাহী-২ সদর আসনের টানা তিন বারের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
তিনি বলেছেন,শহরের ৯৯ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই পেয়েছে নতুন বহুতল ভবন।
রাজশাহীর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানই এখন উন্নয়নের বাইরে নেই। সব শিক্ষাপ্রতিষ্ঠানকে উন্নয়নের আওতায় এনে শিক্ষার মান আরও স্বচ্ছ এবং বিকশিত করতে আমাদের পরিকল্পনা চলমান আছে।
সোমবার সকাল ১১টার দিকে রাজশাহী মহানগরের ইসলামিয়া কলেজের ছয়তলা ভিত বিশিষ্ট ভবনের প্রথম তলার উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে কলেজের স্কাউট দলের পক্ষ থেকে এমপি বাদশাকে গার্ড অব অনারের মাধ্যমে অভিবাদন জানানো হয়।
অনুষ্ঠানে ফজলে হোসেন বাদশা বলেন,পরিকল্পিত উন্নয়নে রাজশাহীর সব শিক্ষাপ্রতিষ্ঠানের চেহারা বদলে গেছে। তবে উন্নয়ন যেমন প্রয়োজন,তেমনি মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলারও কোন বিকল্প নেই।
এই দুটি বিষয় মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে। এ ক্ষেত্রে অমাদের শিক্ষকদের ভূমিকা রাখতে সবথেকে বেশি। শিক্ষানগরী হিসেবে খ্যাত আমাদের শহরের সুনাম ধরে রাখার জন্য যা করণীয় তাই করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ইসলামিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আমিনুর রহমান।
তিনি বলেন,রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে এমপি বাদশার ভূমিকা অতুলনীয়। অন্য কেউ থাকলেও হয়তো উন্নয়ন হতো,কিন্তু তিনি থাকার কারণে আমরা চাওয়ার থেকে অনেক বেশি পরিমাণে পেয়েছি। তার কাছে এসব নিয়ে কাউকে কখনো বেগ পেতে হয়নি। এই সময়ে এটি অনেক বড় ব্যাপার!
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,কমেলা হক কলেজের গভর্নিং বডির সভাপতি সৈয়দ ইসফাক আহমেদ,বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মো: কামরুজ্জামান প্রমুখ।
এসময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments