বোরহান উদ্দীন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলের নতুন প্রভোস্ট হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মো: সাব্বির আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৩১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট ড. মো: ওবাইদুর রহমানকে দায়িত্ব থেকে অব্যহতি প্রদানপূর্বক গণিত বিভাগের অধ্যাপক ড. সাব্বির আলমকে যোগদানের তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উক্ত হলের প্রভোস্ট নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।
ড. সাব্বির আলম যুগবার্তাকে বলেন, আমি মীর মশাররফ হোসেন হলের ছাত্র ছিলাম, এখন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছি এটি আমার জন্য অত্যন্ত আনন্দের। আমি সততার সাথে প্রশাসন কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।
পাশাপাশি যেহেতু মীর মশাররফ হোসেন হল বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যের অংশ। তার মান যাতে ক্ষুন্ন না হয় আর হলের শিক্ষার্থীদের যাতে কোন সমস্যা না সে বিষয়ে আমার দৃষ্টি থাকবে সবসময়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments