রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে ককটেল বানানোর সময় বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে স্থানীয় কালামের বাড়িতে বিস্ফোরণটি ঘটে। এতে বাড়ির ইটের দেয়াল ধসে গেছে এবং টিনের চাল উড়ে গেছে।
সদর থানার ওসি নূরে আলম জানিয়েছেন, দুজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
স্থানীয়রা নিহত ও আহতদের নাম-ঠিকানা জানাতে পারেননি।
পুলিশ জানিয়েছে, সিআইডি টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছে এবং বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments