ডেস্ক রিপোর্ট: হলিডে ইন ঢাকা সিটি সেন্টার বাংলাদেশে তাদের কর্মীদের বিমা সুবিধা প্রদান করতে সম্প্রতি মেটলাইফের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তির অংশ হিসেবে হোটেলটির সকল কর্মী ও তাদের ওপর নির্ভরশীলরা চিকিৎসা, জীবনহানি ও অক্ষমতার ক্ষেত্রে বিমা সুরক্ষার আওতায় থাকবেন। কাস্টমাইজড সল্যুশন, অনলাইন বিমা নিষ্পত্তি সেবা, বিমা দাবির দ্রুত পেমেন্ট ও আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বিমা সেবা দেয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করে প্রতিষ্ঠানটি।
হাবিব হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড -এর মালিকানাধীন হলিডে ইন ঢাকা সিটি সেন্টার বিশ্বের সুপরিচিত হোটেল ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম, যারা ব্রিটিশ বহুজাতিক হসপিট্যালিটি প্রতিষ্ঠান ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপ (আইএইচজি)-এর অংশ।
বাংলাদেশে মেটলাইফ ৯শ’টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত ৩,৮৫,০০০-এরও বেশি কর্মী এবং তাদের ওপর নির্ভরশীলদের বিমা সেবা প্রদান করছে। ২০২২ সালে মেটলাইফ এর পলিসি হোল্ডারদের প্রায় ৩,২২৯ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে।
হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের জেনারেল ম্যানেজার নুরিজান বিনতি ইয়াকুব বলেন, “হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে আমরা আমাদের গ্রাহক ও তাদের পরিবারের জন্য বিশ্বমানের বাসস্থান ও সেরা অভিজ্ঞতা নিশ্চিত করি। আমরা আমাদের কর্মীদের জন্যও সেরা সুবিধা নিশ্চিত করতে চাই। মেটলাইফের সাথে সহযোগিতার মধ্য দিয়ে এটা করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”
মেটলাইফ বাংলাদেশের চিফ কর্পোরেট বিজনেস অফিসার নাফিস আখতার আহমেদ বলেন, “যে সকল প্রতিষ্ঠান তাদের কর্মীদের প্রতি যত্নশীল তাদেরকে সেবা দিতে পেরে আমরা গর্বিত। আমাদের চাহিদা-ভিত্তিক সমাধান হলিডে ইন ঢাকা সিটি সেন্টার হোটেলের কর্মীদের প্রয়োজন পূরণে সক্ষম হবে।”
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর অব অপারেশনস মো. শহিদুস সাদেক তালুকদার, অ্যাসিসটেন্ট ডিরেক্টর অব ফাইন্যান্স তানভীর আহমেদ শ্যামল ও হিউম্যান রিসোর্স ম্যানেজার সেন্টু মারমা। মেটলাইফ বাংলাদেশের এমপ্লয়ি বেনিফিটসের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুল ইসলাম, ম্যানেজার এস এম শাহরিয়াজ আরাফাত, ম্যানেজার নাফিস ইসলাম এবং ইউনিট ম্যানেজার আমির।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments