মো: নূর উন নবী সিয়াম, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ মোস্তফা তারেক সিয়ামের আকস্মিক মৃত্যুর ঘটনায় তার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল তার দপ্তরে সিয়ামের পিতা মোঃ শরিফুল ইসলামের নিকট ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক ও আনুষঙ্গিক খরচসহ মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস (আইআইএস) এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, চীফ মেডিকেল অফিসার (প্রশাসনিক) ড. মোহাম্মদ মফিজুল ইসলাম, শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জি এম রাকিবুল ইসলাম সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
প্রসঙ্গত, ৩০ অক্টোবর ২০২৪ নোবিপ্রবি শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ মোস্তফা তারেক সিয়াম (২১) মৃত্যুবরণ করেন। খেলার মাঠে বুকে ব্যথা অনুভূত হবার পর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments