স্টাফ রিপোর্টার: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ মেঢাবিবি-৫, ধানমণ্ডির আওতাধীন কামরাঙ্গীরচর এলাকায় তিতাসের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদে সোমবার (৩০ ডিসেম্বর) একাধিক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডিজিএম, মেঢাবিবি-৫, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-সহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকার এস এম স্টিল, নিউ সরদার এন্টারপ্রাইজ, খান
এন্টারপ্রাইজ-সহ আরো ৪টি নামবিহীন খানাডুলি কারখানার অবৈধ লাইনসমূহ কিলিং করা হয় যার মাঝে বার বার্নার ১৮টি, পাইপ বার্নার ৪ টি, স্টার বার্নার ৬টি এবং সিএফটির পরিমাণ ৮ হাজার ২০০।
এসময় ২১০ ফুট জি আই পাইপ, ৪০ ফুট এম এস পাইপ, ১২ টি কম্প্রেসর/বুস্টার, ৩৩০ কেজি বার্নারের মালামাল/লোহার সরঞ্জাম ও ১০ টি পাইপ বার্নার জব্দ করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি বিধায় তাৎক্ষণিক কোনোরূপ দণ্ড আরোপ করা যায়নি। সংশ্লিষ্ট ব্যবস্থাপক, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, ধানমণ্ডিকে নিয়মিত মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments