সিলেট অফিস: ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) রাতে ক্লাব সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদারের পরিচালনায় প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার,সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল আহমদ, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী কমিটির সদস্য শহীদুর রহমান জুয়েল, মো: আব্দুল হাছিব প্রমুখ।
সভায় সিনিয়র সহ-সভাপতির শূন্য পদে বর্তমান সহ-সভাপতি আব্দুল মুহিত দিদারকে সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।সহ-সভাপতির শূন্যপদে বর্তমান প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিশুকে সহ-সভাপতি নির্বাচিত এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ক্লাব সদস্য লোকমান আহমদকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব প্রদান করা হয়।
সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস'র সিলেট ব্যুরো প্রধান মরহুম সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ স্মরণে একটি স্মারক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ লক্ষ্যে জহিরুল ইসলাম মিশুকে আহবায়ক করে একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, আব্দুল মুহিত দিদার, তাওহীদুল ইসলাম, মবরুর আহমদ সাজু, কামরুল আলম, লোকমান আহমদ। এছাড়া অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার সিদ্ধান্ত নেয়া হয়।বার্ষিক পিকনিকের ব্যাপারেও আলোচনা করা হয়। এ লক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও পিকনিক উপ-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, আহবায়ক মোঃ কামাল আহমদ ,সদস্য জহিরুল ইসলাম মিশু, মাসুদ আহমদ রনি, মবরুর আহমদ সাজু, মো: আব্দুল হাছিব, তারেক আহমদ খান, মো: আলমগীর আলম।সভায় আরো বিভিন্ন কর্মসূচী ও সিদ্ধান্ত গৃহীত হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments