উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে গাছ কাঁটা নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় হার্ট এ্যাটার্ক করে ২ বৃদ্ধের মৃত্যু। উভয় পরিবারের আহাজাড়িতে পুরো উপজেলা জুড়ে শোকের মাতম বইছে। ২ জুন বৃহস্পতিবার নিহতদের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যারাতে পশ্চিম শোলক গ্রামের চিত্ত দত্ত(৬০) গং ও আব্দুল হক সরদার(৬০) গংদের মধ্যে গাছ কাঁটা নিয়ে সামান্য ঝগড়ার সৃষ্টি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায় চিত্ত দত্ত অসুস্থ্য হয়ে পড়লে তাকে গৌরনদী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর শুনে আব্দুল হক সরদারও হার্ট এ্যাটার্ক করে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উজিরপুর মডেল থানা পুলিশ ওই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে গিয়ে উভয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। ২ জুন দুপুরে উভয়ের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। ওই রাতে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল জেলার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ও উজিরপুর সার্কেল মোঃ আবু জাফর রহমত উল্লাহ, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, ওসি তদন্ত মোঃ মুমিন উদ্দিন। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান প্রাথমিক তথ্য অনুযায়ী চিত্ত দত্ত এবং আব্দুল হকের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। উক্ত জমির গাছ কাটা নিয়ে ঝগড়া করতে গিয়ে উভয়েই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। খবর পেয়ে উচ্চপদস্থ কর্মকর্তাসহ ঘটনাস্থলে গিয়ে উভয়ের লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। কারো অভিযোগ না থাকায় মামলা হয়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে প্রকৃত রহস্য উদঘাটন হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments