স্টাফ রিপোটার: সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ধর্মীয় সংগঠন রূপান্তর মিনিস্ট্রিজ। শনিবার ( ২৯ মার্চ) গুড ফ্রাইডে ও ইস্টার সানডে উপলক্ষে রাজধানীর ধলপুরে আউটফল তেলুগু কমিউনিটি স্কুলে ৫০ জন মুসলিম শিক্ষার্থীর হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
রূপান্তর মিনিস্ট্রিজ'র সভাপতি যোশেফ ইউ.কে নন্দম (জয়) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক রাহাত হুসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আউটফল তেলুগু কমিউনিটি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ জোসেফ দাস, সঞ্চালনায় ছিলেন আউটফল তেলুগু কমিউনিটি স্কুলের প্রধান শিক্ষক পিটার বিশ্বাস ও সহকারী শিক্ষিকা মাহামুদা অসীম মনিরা প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিক রাহাত হুসাইন বলেন, বাঙালি মুসলমানদের ঈদুল ফিতর আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। রমজানের ইফতার আমাদের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেছে। সকল ধর্ম-বর্ণের মানুষজন মিলেমিশে আমরা একসঙ্গে বসবাস করছি। শৈশব থেকেই শিশু মনে সম্প্রীতি ও মানবিক হওয়ার শিক্ষা দিতে হবে। সম্প্রীতি- সৌহার্দ্য বাঙালি সমাজকে যুগ যুগ বাঁচিয়ে রাখবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments