মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সম্ভব সব কিছুই করেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গভীর অন্ধকার থেকে আলোতে প্রবেশ করেছে। যেসব বিশেষজ্ঞ চিকিৎসকের সিরিয়াল পেতে সময় লাগে, সেই সব চিকিৎসক মোংলায় এসে বিনামূল্যে রোগী দেখে সরকারের স্বাস্থ্যসেবাকে আরো এক ধাপ এগিয়ে দিলেন। মানুষের সকল অঙ্গ-প্রত্যঙ্গ দরকার আছে, কিন্তু চোখ না থাকলে দুনিয়া অন্ধকার। ৭ জুলাই শুক্রবার সকালে মোংলার কুমারখালিতে দৃষ্টিদান চক্ষু হাসপাতাল বাগেরহাট’র আয়োজনে শেখ আব্দুল হাই ফাউন্ডেশন’র সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।
শুক্রবার সকাল ৯টায় চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ আব্দুল হাই ফাউন্ডেশন’র পরিচালক মোংলা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুষার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ^াস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন ও পৌর আওয়ালীগের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ আঃ সালাম। প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি চক্ষু ক্যাম্পের কার্যক্রম যেনো চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এমন মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করছি। উল্ল্যেখ্য মোংলায় বয়োবৃদ্ধ নারী-পুরুষের বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পে শুক্রবার (৭ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় সাত শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। বাগেরহাট চক্ষু হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারিদের ১০ জনের একটি চৌকষ দল বিনামূল্যে চক্ষু ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা: ফারহানা সাদিয়া কাকলি। উল্লেখ্য শনিবার (৮ জুলাই) থেকে বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করা হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments