ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ডাকাত সর্দার সহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এসময় ডাকাতি হওয়া একটি ট্রাক ও ৩৭ ব্যারেল সোয়াবিন তৈল উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের পাগলা এলাকা থেকে ডাকাত সর্দার জুয়েল হোসেন ও একই জেলার সোনারগাও থানা এলাকার সাব্বির আহমেদকে গ্রেফতার করা হয়।
আটকৃতরা হল, পটুয়াখালী জেলার গলাচিপা থানার আলাদিন বাজার এলাকার জাকির হোসেনের পুত্র ডাকাত সরদার জুয়েল হোসেন (৩০) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকার সাহাদাৎ হোসেনের পুত্র মোঃ সাব্বির আহম্মেদ (৩২)।
ভাঙ্গা থানার এস,আই মোশারফ হোসেন জানান, ভাঙ্গা থানা এলাকায় গভীর রাতে মহাসড়কে একদল ডাকাত তেল ভর্তি একটি ট্রাক ডাকাতি করে নিয়ে যায়। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত সর্দার শাহাদাত হোসেন ও তার সহযোগী সাব্বির আহমেদকে ঢাকার নারায়ণগঞ্জ এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হই। এরপর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় ভাঙ্গা থানায় একটি ডাকাতি মামলার রুজু করা হয়েছে। এছাড়া
উদ্ধার হওয়া ৩৭ ব্যারেল সয়াবিন তেলের বাজার মুল্য ১২ লাখ দুই হাজার ৫০০ টাকা ও ট্রাকটির বাজার মূল্য অনুমান ৩৫ লাখ টাকা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments