স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসকে অধিনায়ক নির্বাচিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সাথে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহেদি হাসান।
রবিবার ( ৪ মে ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
তিনি বলেন্ ভারতে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন। তবে সহ-অধিনায়ক স্থায়ী নয়। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দায়িত্ব পালন করবেন।মাহেদি।
এরআগে চারটি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে নৃতৃত্ব দিয়েছেন লিটন।
সংবাদ সম্মেলন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
বাংলাদেশ দল: লিটন দাস ( অধিনায়ক ) , মাহেদি হাসান , তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন , সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments