আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে বন্যায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণকারী ১১ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ।সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ উপজেলা প্রশাসনের পক্ষথেকে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং রেড ক্রিসেন্ট সেচ্ছাসেবী সদস্যসহ মোট ১১ জনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তিনি।ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন সাংবাদিকদের বলেন
দ্বিতীয় ধাপে গত ১৭ জুন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশি নদীর পুর্ব পাড় ভেঙে যাওয়ায় আকশ্মিক বন্যার সৃষ্টি হয়। পানির প্রবল স্রোতে মহারশি নদীর পুর্ব পাড়ে অনেক বাড়ি ঘর ভেঙে যাওয়ায় লোকজন বন্যার পানিতে আটকা পড়ে।
আটকা পড়া লোকদের উদ্ধারে উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তা ফায়ার সার্ভিসের লোকজন বিভিন্ন স্থানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে একজন শিশু সহ মোট ২১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্য ফায়ার সার্ভিসের একজন সদস্য অসুস্থ হয় বর্তমানে ঢাকায় একটি হাস্পাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ সাংবাদিকদের জানান, গত ৯ এবং ১৭ জুন উজান থেকে নেমে আসে পাহাড়ি ঢলের পানি এতে ঝিনাইগাতী বাজার সহ উপজেলার ৭টি ইউনিয়ন প্লাবিত হয়। ওই সময় ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য এবং রেডক্রিসেন্ট সেচ্ছাসেবী সদস্যরা পানিতে আটকা পড়া লোকজনদের উদ্ধার করা হয় করে। ওই সময় তাদের সহযোগিতা না পেলে হয়তো মৃতের সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা ছিল।
সকলের সহযোগিতায় উদ্ধার কাজ পরিচালনা করতে সক্ষম হন উদ্ধারকারীরা। তবে মারা যান দুই ব্যক্তি।
শুধু মাত্র যারা উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে উপজেলা প্রশাসনের পক্ষথেকে ক্রেস্ট প্রদান করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএনও ফারুক আল মাসুদ। এসময় আরও উপস্থিত ছিলেন,জেলা রেডক্রিসেন্ট কার্য নির্বাহী সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাসছুন্নাহার কামাল, জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট ফারহানা পারভিন মুন্নী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. শাহ আলম,জেলা পরিষদ সাবেক সদস্য আয়শা সিদ্দিকা রুপালী, ঝিনাইগাতী প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments