ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১ মার্চ এক বিবৃতিতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ করে বলেছেন, সরকারের ভুলনীতি, দূর্নীতি ও দূর্নীতির দায় সাধারণ জনগণের কাছে চাপানো হচ্ছে , যা কোন ভাবে গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে বলা হয়, দেশপ্রেমিক বিশেষজ্ঞরা প্রমাণ করেছেন যে, ভুলনীতি ও কমিশন ভোগীদের সুযোগ দিতে আজ বিদ্যুত খাতে বড় আর্থিক সংকটে তৈরি হয়েছে। এরপরও দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা রোধ করে বিদ্যুৎ খাতে ৩০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। অথচ এটি না করে জনগণের কাঁধে এই বোঝা চাপানো হচ্ছে। বর্তমান চড়া মূল্যস্ফীতির সময়ে সাধারণ মানুষের জীবন দূর্বিসহ হয়ে উঠেছে। এর মধ্যে দরিদ্র (লাইফ লাইন) গ্রাহকসহ কৃষি,ক্ষুদ্র শিল্প সর্বত্র বিদ্যুতের দাম বাড়লে মাসের খরচ, উৎপাদন খরচসহ সর্বত্র এর প্রভাব পড়বে, যা বিভিন্নভাবে সাধারণ মানুষের চাপ বাড়াবে। সাধারণ মানুষকে কম খেয়ে বেঁচে থাকতে হবে। অথচ দূর্নীতির লাগাম টানতে পারলে, পাচারের টাকা উদ্ধার করতে পারলে সংকট কমতো।
বিবৃতিতে বলা হয়, ভুলনীতি, দূর্নীতি, অব্যবস্থাপনা, অপচয় প্রভৃতি কারণে বিদ্যুতের উৎপাদন খরচ দিন দিন বেড়েই চলেছে। কিন্তু সরকার এসব সত্য গোপন করে উৎপাদন খরচ বৃদ্ধির অজুহাতে আবারো বিদ্যুতের দাম বাড়ানো মোটেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে দাম বাড়ানো ও যে নির্বাহী আদেশে দাম বাড়ানো হচ্ছে,সেই প্রকৃয়া বন্ধের দাবি জানান হয়। বিবৃতিতে বিদ্যুত খাতের সব চুক্তি পর্যালোচনা, রেন্টাল, কুইক রেন্টাল সহ অপ্রয়োজনীয় কেন্দ্র বাতিলের দাবি জানান হয় ।
একই সাথে বিদ্যুতের দাম কমানো ও এখাতে ভুলনীতি ও দূর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত ও বিচার করার দাবি জানানো হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments