প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ : 02 Feb 2022
No Image

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় মোট ২৭ হাজার ৩৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। পাশের হার ৫০ দশমিক ৫৭ শতাংশ। ২৭টি বিষয়ে মোট ৬০ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকে পাওয়া যাবে।

সম্পর্কিত খবর

;