রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনে অর্থ লেনদেনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে সংবাদ সম্মেলন করেছেন পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুব মোর্শেদ ও যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) ১২ ঘটিকায় উপজেলার পাইকুরাটি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহবায়ক মাহবুব মোর্শেদ তিনি বলেন, সম্প্রতি স্থানীয় কয়েকটি দৈনিকে "টাকার বিনিময়ে পদ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি একটি গণতান্ত্রিক দল, এখানে অর্থের বিনিময়ে পদ বন্টনের কোনো সুযোগ নেই। কমিটি গঠন প্রক্রিয়ায় ত্যাগী, পরীক্ষিত, মাঠ পর্যায়ের সক্রিয় ও নিবেদিতপ্রাণ কর্মীদের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও বলেন, সংবাদে দাবি করা হয়েছে যে কমিটি গঠনের সময় অর্থ লেনদেন হয়েছে, যা মনগড়া ও কাল্পনিক। এ ধরনের মিথ্যা প্রচারণা আমাদের রাজনৈতিক কার্যক্রমে বাধা সৃষ্টি এবং নেতাকর্মীদের মধ্যে বিভাজন তৈরির অপচেষ্টা।
এ সময় তারা প্রকাশিত অডিও বার্তাকে সম্পূর্ণ এডিটেড বলে দাবি করেন। পাশাপাশি অভিযোগ করেন, মনোয়ার হোসেন টিটু ও তার ভাই যারা সম্প্রতি সংবাদ সম্মেলন করেছেন তারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগপন্থী। ২০২৪ সালের নির্বাচনী কমিটিতেও তাদের নাম ছিল। বিএনপির সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। কমিটিতে স্থান না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বলেন, এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন সাংবাদিকতার নীতির পরিপন্থী। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইউনিয়ন যুগ্ন আহবায়ক প্রভাষক হারুন ওর রশীদ সরকার বলেন,
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সত্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে। বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে। এমন মিথ্যা বানোয়াট সংবাদের প্রতি তীব্র নিন্দা জানান। এব্যাপারে ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য শাহ আলম বলেন, আমাদের প্রতিটি ওয়ার্ড কমিটি স্বচ্চতার সাথে হয়েছে, যারা ত্যাগী ও নির্যাতিত নেতা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অর্থের বিনিময় কমিটি ও মিথ্যা সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments