স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতি'র সভাপতি কাজী মো: মামুনূর রশিদ বলেছেন, কাজী সমাজকে নিয়ে ষড়যন্ত্র সকল সময়ে হয়েছে। আমাদের অনেক সমস্যা আছে। সমস্যা সমাধানে কখনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়না। বরং আইনের পরিবর্তন সাধনের মাধ্যমে এই পেশাকে জটিল করে তোলার চেষ্টা করা হয়। কাজীদের পেশা বিরোধী নতুন সংস্কার প্রস্তাবনা, উৎসে কর বাতিল করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের শীর্ষ পর্যায়ের সহযোগিতায় ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা আমাদের দাবী আদায় করবো। এই সমিতি কাজীদের কল্যানে প্রতিষ্ঠা হয়েছে। তাদের কল্যান নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
সোমবার রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতি'র নির্বাহী সভাপতি অধ্যক্ষ ড. মো: গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা প্রতিনিধিদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় বক্তারা সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজীদের স্বার্থ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করার মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
সমিতির মহাসচিব এড. কাজী আবুল হোসেন ও সিনিয়র যুগ্ম- মহাসচিব আশরাফ উদ্দীন ভূইয়া সায়েমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতি'র সিনিয়র সহ-সভাপতি মাওলানা নাসির উদ্দিন হেলালী, সহ-সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, নড়াইল জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মুফিজুর রহমান, নোয়াখালী জেলা সিনিয়র সহ-সভাপতি কাজী মাওলানা সাহাব উদ্দিন, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক কাজী মো: জহুরুল আলম, লক্ষ্মীপুর জেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, খুলনা জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিব উল্লাহ সাচ্চু, বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, পিরোজপুর জেলা সভাপতি মাওলানা আবুল কালাম, যশোর জেলা সাধারণ সম্পাদক আকরাম হোসেন, মৌলভীবাজার জেলা সভাপতি মির্জা লোকমান, শেরপুর জেলা সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার, কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস আলী, বরিশাল জেলা সহ- সভাপতি মেহেদী হাসান নোমান, জেলা প্রতিনিধি মাওলানা তাজুল ইসলাম, কাজী আব্দুল হান্নান জিলানী, ইসরাফিল হোসেন, এরশাদ উল্লাহ চৌধুরী, শাহ মোঃ নেছার উদ্দিন সালেহ প্রমুখ নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments