নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় জিংক ধান বীজ ব্যবসায়ীদের নিয়ে এক কর্মশালা গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ রুমে অনুষ্ঠিত হয়। আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে হারভেস্ট প্লাস এর সহযোগিতায় এন ইন্টিগেটেড ফুড সিস্টেমস এপ্রোচ টু বিল্ড নিউট্রিশন সিকিউরিটি প্রজেক্টের আওতায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় বিএডিসির উপ-পরিচালক মোঃ আব্দুল হাই। পঞ্চগড় আরডিআরএস এর কৃষি অফিসার নুরে আলম সিদ্দিক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন অর রশিদ। কর্মশালায় বক্তব্য রাখেন হারভেস্ট প্লাস এর প্রজেক্ট কো-অডিনেটর মজিবর রহমান, আইএফএস রুহুল আমিন মন্ডল, এআরডিও শাহিনুর ইসলাম। এসময় হারভেস্ট প্লাস এর নেতৃবৃন্দ, সুপ্রীয় সীড কোঃ লিঃ এর প্রতিনিধি সহ পঞ্চগড় জেলার বোদা, আটোয়ারী, পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ উপজেলার ২৫ জন জিংক ধান ব্যবসায়ী উপস্থিত ছিলেন। কর্মশালায় জিংক ধান বীজ ব্যবসায়ীরা পঞ্চগড় জেলায় ১৩৫ মেঃটঃ বীজ বিক্রি করার লক্ষ্যমাত্রা নিধারণ করেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments